ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জমজমের পানি বিতরণ করবে রোবট

    জমজমের পানি বিতরণ করবে রোবট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুসল্লিদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে মক্কা ও মদিনায় রোবট দিয়ে জমজমের পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

    জমজমের পানি বিতরণে রোবট ব্যবহারের কথা জানিয়েছেন পবিত্র মক্কা ও মদিনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা জেনারেল প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সৌদ। খালিজ টাইমস রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    তিনি বলেন, মানবজাতিকে সাহায্য করার জন্য প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষ করে মহামারির মতো এই পরিস্থিতিতে। যেটা খুব কাজেও লাগছে। আল্লাহ চাইলে এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সুরক্ষিত রাখবে বলেও জানান তিনি।

    বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা তিনি আরও বলেন, রোবটগুলো কারো সংস্পর্শে না এসে এবং কারো চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটিয়েই সহজে পবিত্র জমজমের পানিভর্তি বোতল বিতরণ করার কাজটি করছে।

    পবিত্র মক্কা ও মদিনাকে জীবাণুমুক্ত করার যে প্রয়াসকে তা পূরণ করতে গত সপ্তাহে স্থান দুটিতে ১০টি স্মার্ট রোবট চালু করা হয়েছিল।

    নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং জীবাণুমুক্তকরণের বিষয়টি বিশ্লেষণ নিশ্চিত করে রোবটগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুযায়ী ছয়টি স্তরে পানি বিতরণের এই কাজ করেছে চলেছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

    মানুষের সহযোগিতা ছাড়াই ব্যাটারিচালিত এই রোবটগুলো টানা পাঁচ থেকে আট ঘণ্টা এ কাজ করতে পারে।রোবটগুলো আন্তর্জাতিক মাসম্পন্ন। করোনা ভাইরাস থেকে হাজী ও মুসল্লিদের সুরক্ষিত রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

    করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ