ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তজুমদ্দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা

    তজুমদ্দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাসেল এর নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার সন্ধ্যায় তজুমদ্দিনে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এই জরিমানা করেন।

    সংশ্লিষ্ট সূত্রমতে, শম্ভুপুর ইউপি নির্বাচনে সতন্ত্র  চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তার কর্মী সমর্থকরা একটি পিক-আপ ভ্যানে করে বিভিন্ন বাজারে ঘুরে সাউন্ড সিস্টেম বাজায়। যাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘন হয়। এসময় শম্ভুপুর খাশের হাট বাজারে সন্ধ্যা সাড়ে ৭ টায় নির্বাচনের দায়িত্বরত নির্বাহি ম্যাজিস্ট্রেট পিক-আপ ভ্যান আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

    নির্বাহি ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জরিমানা পরিশোধের পর পিক-ভ্যান ছেড়ে দেয়া হয়েছে।  
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ