ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি
  • খানাখন্দে সড়কের বেহাল দশা, দুর্ভোগে কলাপাড়াবাসী

    খানাখন্দে সড়কের বেহাল দশা, দুর্ভোগে কলাপাড়াবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে প্রবেশের প্রধান সড়কটি খানাখন্দে বেহাল দশা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলায় পৌরবাসীসহ উপজেলা শহরে আসা লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

    সরেজমিন দেখা যায়, উপজেলা শহরের কাঠপট্টি থেকে ফেরিঘাট-হাসপাতাল সড়ক, প্রেস ক্লাব থেকে থানা-এসিল্যান্ড সড়ক, পল্লী বিদ্যুৎ অফিস থেকে অফিস মহল্লা কালভার্ট সড়ক, রহমতপুর বাসস্ট্যান্ড হয়ে চৌরাস্তা সড়ক, হাইস্কুলের পেছনের সড়ক, রহমতপুর থেকে রাডার সড়কে অসংখ্য খানাখন্দে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

    কলাপাড়া পৌর শহরের বাসিন্দা আইয়ুব আলী বলেন, রাস্তাগুলোর এখন এমন পরিস্থিতি যে রিকশায় চলার থেকে পায়ে হাঁটা অনেক ভালো। উঁচু-নিচুর কারণে রিকশায় বসে থাকার কোনো উপায় নেই। রিকশায় চড়লে ভাড়াও নেয় বেশি। পায়রা বন্দর থেকে শুরু করে এই উপজেলায় সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্প চললেও উপজেলা শহরটি এখনো অবহেলিত।

    জানা যায়, ১৯৯৭ সালের ১ মার্চ কলাপাড়া পৌরসভার যাত্রা শুরু হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ৩ দশমিক ৭৫ বর্গ কিলোমিটার। বর্তমান জনসংখ্যা প্রায় ২২ হাজার। ২০০৯ সালে এটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে এবং ২০১৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে।

    কলাপাড়া পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় পাকা সড়ক রয়েছে ২৬ কিলোমিটার, কাঁচা সড়ক ৬ কিলোমিটার এবং ইটের সড়ক রয়েছে ১৬ কিলোমিটার। তবে অধিকাংশ সড়কেই খানাখন্দে যানবাহন চলাচলে বিঘœ হচ্ছে। মাঝে মাঝে সড়কে যানবাহন উল্টে নাগরিকরা আহতও হচ্ছেন।

    অটোরিকশাচালক কালাম মিয়া বলেন, বাজার থেকে ফেরিঘাট চৌরাস্তা সড়কে যাত্রী পরিবহন কম করি। এ সড়কে চলাচল করলে গাড়ি বারবার মেরামত করতে হয়। বছরের পর বছর ধরে এমন অবস্থা চলছে, কোনো সমাধান দেখি না।

    জানতে চাইলে কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, বাজার-ফেরিঘাট চৌরাস্তা এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ছাড় পেলেই কাজ শুরু করা হবে। এছাড়া অফিস মহল্লা-হাসপাতাল ৭৫৮ মিটার আরসিসি সড়ক এবং রহমতপুর থেকে বাসস্ট্যান্ড চৌরাস্তা ১ হাজার ১২২ মিটার সড়ক কার্পেটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির এসব সড়কের কাজ শুরু করা হবে।

    এ বিষয়ে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, পৌরসভার অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। এরইমধ্যে ১০-১২ কিলোমিটার আরসিসি সড়ক করা হয়েছে। এছাড়া সব সড়কের দ্রæত নির্মাণ ও সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ