ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

    বরিশালে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে মসজিদগুলোতে মুসুল্লিদের ঢল দেখা গেছে।

    শুক্রবার (২৪ মার্চ) নামাজের আগে শহরের বায়তুল মোকারম জামে মসজিদ, কসাই মসজিদ, এবায়েদুল্লাহ মসজিদ, মুসলিম গোরস্তান মসজিদ, পুলিশ লাইন মসজিদ, পোর্টরোড জামে মসজিদ, জিলা স্কুল জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ চিত্র দেখা গেছে।

    ধর্মপ্রাণ মুসলমানেরা এদিন নামাজের আগে থেকে বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন। প্রতিটি মসজিদে রমজান মাসের ইমান, আমল ও গুরুত্ব নিয়ে বিশেষ বয়ান করা হয়। 

    গোরস্তান মসজিদে নামাজ পড়তে আসা মন্টু মো. আলী বলেন, আজ মাহে রমজানের প্রথম জুমা।  ভিড় একটু বেশি হবে জেনে আগে আগে এসেছি। এ মাসে বেশি বেশি ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই।

    এবায়েদুল্লাহ মসজিদের ইমাম নুর মোহাম্মদ বেগ বলেন, আজ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে মসজিদে এসেছেন। রমজানে আল্লাহর বিশেষ নেয়ামতের আশায় এখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ