ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফলে সাবেক পুলিশ কর্মকর্তার  বাড়িতে ডাকাতি

     বাউফলে সাবেক পুলিশ কর্মকর্তার  বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বাউফল উপজেলায় সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে মো. শাহজাহান আকন নামে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৫-৭ জনের মুখোশধারী ডাকাত সিঁধকেটে শাহজাহান আকনের ঘরে প্রবেশ করে।
    এর পর ডাকাতরা শাহজাহান আকনের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং তার স্ত্রী সাফিয়া বেগম, মেয়ে শাহনাজ বেগমসহ দুই নাতি-নাতনিকে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখান।

    এ সময় তাদের মারধর করে সাত ভরি স্বর্ণ, দুই লাখ ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, দলিলপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

    সাবেক পুলিশ কর্মকর্তা শাহজাহান আকন জানান, তিনি ঘরে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। তার ঘরের আশপাশে কোনো ঘরবাড়ি নেই। ঘটনার সময় তার ছেলেরা কেউ বাড়িতে ছিল না। ডাকাতরা মুখোশধারী ছিল বলে তিনি কাউকে চিনতে পারেননি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

    বাউফল থানার ওসি মো. আল মামুন  বলেন, ঘটনাটি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ