ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ

    কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় খালে জাল পাতার অপরাধে মো. জকির হাওলাদার (৪২) ও তার স্ত্রী রাহিমা বেগম (৩৫) কে হাতকড়া পরিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার (৪ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

    আহত মো. জকির হাওলাদার জানান, বাড়ি পিছনে ছোট খালে জাল পেতে কিছু মাছ ধরে বিক্রি করে জীবন যাপন করে আসছি। এঘটনার দিন দুপুরে লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি'র এ এস আই মামুনের নেতৃত্বে ৪ জন ফাঁড়ির পুলিশ জালসহ আমাদের হাতকড়া পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পর
    লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি'র সদস্যদের ৭ হাজার টাকা দিয়ে এসে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয় তারা।

    লালুয়া নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই মামুন বলেন, ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলামের অভিযানে ছিলাম মারধর করা হয়নি।


    লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খাল থেকে ২/১ টি জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে। তবে কোন ধরনের মারধর কিংবা কোন লেনদেন হয়নি।

    কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার সরকার বলেন, জাকিরের শরীরের ফুলা ও জখমের চিহ্ন রয়েছে।
    দুইজনকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ