ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • একুশের প্রথম প্রহরে ঝালকাঠিতে শহীদ মিনারে মানুষের ঢল

    একুশের প্রথম প্রহরে ঝালকাঠিতে শহীদ মিনারে মানুষের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। 

    দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এরপরই জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। 

    পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

    এছাড়া বিনামূল্যে চক্ষুসেবা, রক্তদান কর্মসূচি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ