ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মির্জাগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মামলার পর কারাগারে অভিযুক্ত

    মির্জাগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মামলার পর কারাগারে অভিযুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মামলার পর মঙ্গলবার সকালে আব্দুস সালামকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে পটুয়াখালী কারাগারে পাঠান। 

    সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত আব্দুস সালামকে (৪৮) আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আব্দুস সালাম দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 


    পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সালাম প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

    মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি আব্দুস সালাম মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ