ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভালোবাসা দিবস, পর্যটক মুখর কুয়াকাটা

    ভালোবাসা দিবস, পর্যটক মুখর কুয়াকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসন্ত বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ফাগুনের আগুন ধরা রঙে হৃদয় রাঙানো বাসনা নিয়ে সমুদ্রের নীল জলে পা ভেজানো স্পন্দন কিংবা অনুভূতি কি যে শিহরণ যোগায় তা খুব কাছাকাছি থেকেই বোঝা যায়। 

    সমুদ্রে সাতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন তারা। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। এদিকে কুয়াকাটার অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি।
     
    স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকতের জিরো পয়েন্টসহ দর্শনীয় স্থানে নেচে-গেয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে পর্যটকরা। আবাসিক হোটেল-মোটেল, খাবার হোটেল ও বিপণী বিতানগুলোতেও পর্যটকের পদচারণায় তিল ধারনের ঠাঁই ছিল না। যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কারণে এসব পর্যটক সংখ্যা বেড়েছে বলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।

    দিবসটি উপলক্ষ্যে রেকর্ড পরিমাণে ফুল বিক্রি হয়েছে। তাবে তা চড়া দামে বিক্রি করেছে বলে অভিযোগ করেছে অনেকে।
    সৈকতে কথা হয় পর্যটক মো ইয়াছিন খানের সাথে। তার মাত্র এক মাস আগে বিয়ে হয়েছে। ভালাবাসা দিবস উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় হানিমুনে এসেছেন ইয়াছিন। তিনি জানান, এ দিবসটি স্মরণে থাকবে। তবে সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালী স্থাপন এক অন্যরকম অনুভূতি। আর এখানকার বেশকিছু স্মৃতি মোবাইল ধারণ করে রেখেছি। 

    আরেক পর্যটন তাছরিন আক্তার মৌ জানান, এই প্রথম কুয়াকাটায় এসেছি। ঢাকা থেকে সড়ক পথে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় এখানে পৌঁছেছি। কি যে ভাল লাগছে তা বুঝতে পারব না। পর্যটক মেহেদী হাসান তমাল বলেন, কুয়াকাটা হলো আমার প্রিয় একটি স্থান। তাই ছুটি ছাড়া বিশেষ কোন দিনে এখানে বার বার এখানে ছুটে আসি।

    ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনি আলগীর জানান, বিশ্ব ভালবাসা দিবসে অন্যান্য দিনের তুলনায় পর্যটকের সমাগম একটু বেশি। সমুদ্র পথে দর্শনীয় স্থান ঘোরার জন্য তাদের ট্যুরিস্ট বোর্ডগুলা প্রস্তুত।

    কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন,পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটি ছাড়াও বিশেষ বিশেষ দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ