ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাউফলে সামসুল আলমের স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা

    বাউফলে সামসুল আলমের স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজে আজ শনিবার দিনব্যাপি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশন কিলো ফ্লাইটের পাইওনিয়রিং কর্মকর্তা বীর উত্তম ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত সামসুল আলমের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সামসুল আলমের ছেলে এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার বিনামূল্যে এই চিকিৎসাসেবার আয়োজন করেন।

    বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের কর্ণধার চিকিৎসক মো. রাহাত আনোয়ারের নেতৃত্বে মেডিসিন, গাইনী, মা ও শিশু, চর্ম ও যৌন এবং হৃদরোগে বিশেষজ্ঞ ১৯ জনের একটি চিকিৎসক দল ওই সেবা প্রদান করেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ ওই চিকিৎসাসেবা নিয়েছেন। ওই সময় বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিক পরীক্ষা করা হয়।

    হাসীব আলম বলেন, আমার বাবা সামসুল আলম স্বাধীনতা যুদ্ধে সম্মুখ যোদ্ধা ছিলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের মানুষ ছিলেন। যুদ্ধপরবর্তী সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমিও সেই ধারা অব্যাহত রাখতে চাই।’ তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এ উপজেলার সব ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করবেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ