ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কুয়াকাটায় মলম পার্টির ৬ সদস্য আটক

    কুয়াকাটায় মলম পার্টির ৬ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হঠাৎ করে মলম পার্টির উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে ৬ মলম পার্টির সদস্যকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলো-মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক পর্যটকের সর্বস্ব খোয়া গেছে। তিনি রুমিন পরিবহনে কুয়াকাটায় আসেন। বৃস্পতিবার সকাল ৮ টায় তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি কর হয়। এছাড়া লেম্বুরবন সৈকত এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাদেরকে আটক করে। এ সময় অজ্ঞান করার কিছু সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

    মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামি। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ