ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সুস্থ হয়ে মুক্ত আকাশে উড়লো বাজপাখি

    সুস্থ হয়ে মুক্ত আকাশে উড়লো বাজপাখি
    চিকিৎসার পর অবমুক্ত করা হয় বাজপাখি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে অসুস্থ হয়ে পড়া বিলুপ্ত প্রজাতির বাজপাখিকে অবমুক্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সৈকতের জিরো পয়েন্টে বনবিভাগের সহযোগিতায় পাখিটিকে অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।


    এ সময় উপস্থিত ছিলেন- অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুর রহমান শাওন, আবুল হোসেন রাজু, মহিব্বুল্লাহ পাটোয়ারী প্রমুখ।


    ৭ ফেব্রুয়ারি দুপুরে কুয়াকাটা পৌর শহরের তুলাতলী এলাকা থেকে খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে সময় অসুস্থ হয়ে পড়ে বাজপাখি। বিষয়টি দেখে একজন কৃষকের সহায়তায় পাখিটি উদ্ধার করেন ওই সংগঠনের সদস্যরা। ডান পাখায় আঘাত লাগার কারণে পাখিটিকে দুদিন চিকিৎসা দেওয়া হয়।

    অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, আমাদের এক সদস্য পাখিটিকে উদ্ধারের পর অসুস্থ থাকায় আমাদের নোঙরখানায় রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। এখন পাখিটি খোলা আকাশে উড়ার প্রস্তুত হওয়ায় বনবিভাগের অনুমতিতে অবমুক্ত করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ