ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় নানা আয়োজনের সরস্বতী পূজা ‍উদযাপন

    কলাপাড়ায় নানা আয়োজনের সরস্বতী পূজা ‍উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত করা হয়েছে সরস্বতী পূজা। 

    বৃহস্পতিবার সকাল থেকেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। এ উপজেলায় মন্দির ও বিদ্যালয়সহ ব্যক্তি উদ্যোগেও শহরের পাড়া মহল্লা ও বিভিন্ন গ্রামে সরস্বতী পূজা উদযাপিত হয়। আল্পনা দিয়ে সাঁজানো হয় প্রতিটি পূজা মণ্ডপ। 

    বিদ্যার দেবীর পায়ে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। পাশেই রাখা হয় শিক্ষার্থীদের বই-খাতা। এছাড়া দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। পরে বিতরণ করা হয় প্রসাদ। তবে কিছু কিছু পূজা মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
    কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,পূজা মণ্ডপগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ