ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম

    গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার গলাচিপায় পাতিহাঁস চারটি কালো ডিম পেড়েছে। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারের মোহাম্মাদ সরদারের বাড়িতে তার স্ত্রী লাইজু আক্তার বন্যার পালিত একটি দেশি জাতের পাতিহাঁস কালো রঙের ডিমগুলো দেয়। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

    প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছে ডিম আর হাঁস দেখতে। তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, এ হাঁসটি কোনো কারণে বন্ডিং জাতের সঙ্গে ক্রস হতে পারে।

    মোহাম্মাদ সরদার জানান, তার স্ত্রী লাইজু আক্তার ১০টি দেশি প্রজাতির পাতিহাঁস পালন করেন। এর মধ্যে চার দিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়ে। ডিমের রং দেখে কিছুটা বিচলিত হয়ে যান তারা। পরে প্রথম ডিমটি ভেঙে দেখার চেষ্টা করেন। প্রথম ডিমটির ওপরের রং কালো হলেও ভেতরের রং স্বাভাবিক রয়েছে। কিন্তু এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডিম দেখতে মানুষ ভিড় জমায়। তিনি বলেন, আমরা স্বাভাবিক খাবারই দিয়েছি। তারপরও কেন এমন হলো তা বুঝতে পারছি না। 

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, ‘দেশি প্রজাতির হাঁসটি কোনো কারণে হয়তো বন্ডিং জাতের হাঁসের সঙ্গে ক্রস হতে পারে। বন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়। তবে কালো ডিম কেন- এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া এ হাঁসটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে এ সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ