ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় কিশোরী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    গলাচিপায় কিশোরী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় কিশোরী স্বপ্নার (১২) খুনি রেজাউল সরদারের (৩৮) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার চরশিবা সোমবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহিন গাজী, দুলাল গাজী, পরান বিশ্বাস প্রমুখ। বক্তারা স্বপ্নার খুনি রেজাউলকে খুব দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    উল্লেখ্য, ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না আক্তার গত ১৪ জানুয়ারি শনিবার বিকেলের দিকে দাদির সাথে বাড়ির পাশের খেসারি খেতে শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি রবিবার রাতে একই এলাকার সোবাহান সরদারের ছেলে অভিযুক্ত রেজাউলকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্নাকে তলপেটে লাথি মেরে হত্যা করার কথা রেজাউল স্বীকার করে। তার (রেজাঊলের) কথিত মতে ওই দিন (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় ডুমুরের চরের খালের কচুরিপানার ভিতর থেকে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ