ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার

    কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সৈকতে বেড়াতে এসে ঘোরাঘুরির সময় মিজানুর রহমান (৩৯) নামে এক পর্যটকের হারিয়ে ফেলা ৪৮ হাজার টাকা কুড়িয়ে পেয়ে ট্যুরিষ্ট পুলিশের মাধ্যেমে ফেরত দিয়েছে ফটোগ্রাফার মো. হাবিব।

    শুক্রবার (২০ জানুয়ারি) সকালে লেম্বুরবনে ওই পর্যটক পরিবার নিয়ে ঘুরতে যায় একই পকেটে মোবাইল ও টাকা রাখায় মোবাইল উঠাতে গিয়ে টাকা পড়ে যায়।

    পরে খোঁজাখুঁজি ও মাইকিং করে না পেয়ে হোটেলে চলে আসেন। এরপর লেম্বুরবনে ছবি তুলতে যাওয়া এক ফটোগ্রাফার টাকাগুলো কুড়িয়ে পেয়ে কুয়াকাটা ফটোগ্রাফার মালিক সমিতির সভাপতির কাছে জমা দেন। পরে সভাপতি আল আমিন কাজী ট্যুরিষ্ট পুলিশের মাধ্যমে ওই পর্যটককে খুঁজে টাকাগুলো আনুষ্ঠানিক ভাবে ফেরত দেন।
    বগুড়া থেকে আসা পর্যটক মিজানুর রহমান বলেন, আমি লেম্বুরবনে ঘুরতে যাওয়ার পরে নামাজ পড়তে মসজিদে ঢুকে পকেটে হাত দিয়ে টাকা না পাইন। এরপর তাৎক্ষনিক মাইকিং করিয়ে না পেয়ে ভেবেছি টাকা আর পাব না। কিন্তু বিকেলে এক মাধ্যমে পুলিশ আমাকে খবর দিলে সেখানে যেয়ে দেখি এক ফটোগ্রাফার টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই ফটোগ্রাফার এবং ও স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। এত সৎ মানুষ আমি কম দেখেছি।

    কুয়াকাটা সৈকতের হাবিব নামের ওই ফটোগ্রাফার বলেন, আমি ছবি তুলতেছিলাম। তখন হঠাৎ একটি টিস্যু পেপারে মোড়ানো কিছু টাকা পেয়ে আমি কাউকে না দিয়ে সরাসরি আমাদের সভাপতির মাধ্যেমে ট্যুরিষ্ট পুলিশকে দেই। পরে টাকার আসল মালিককে পেয়ে তার হাতে ফেরত দেই। পরের টাকার প্রতি বিন্দুমাত্র লোভ কখনোই ছিল না আমার। যার টাকা তাকে বুঝিয়ে দিতে পেরে আমি আনন্দিত।

    ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ফটোগ্রাফারদের সভাপতির কাছে একজন কিছু কুড়িয়ে পাওয়া টাকা জমা দিয়ে মালিককে খুঁজতে আমাদের সহযোগিতা চান। এরপর আমরা মাইকিং করি এবং বিভিন্ন মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেই। পরে মিজানুর রহমান নামের এই পর্যটক আসেন এবং সঠিক বর্ননা দেওয়ার পর তাকে টাকা ফেরত দেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ