ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দুমকিতে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান

    দুমকিতে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে আঙ্গারীয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু হানিফ মাস্টার আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

    শনিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলামসহ আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে হানিফ মাস্টার একজন সাধারণ কর্মীর টিকিটে স্বাক্ষর করে আওয়ামী লীগে যোগদান করেছেন।

    এ সময় হানিফ মাস্টার জানান, আমি আমার দীর্ঘ সত্তর বছরের জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে ভুল বুঝতে পেরে উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ দলে যোগ দিলাম।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, হানিফ মাস্টার আগে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে তিনি বিএনপির কোন পদে নেই।

    যোগদান অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু হানিফ মাষ্টারই নন আরও চমক আছে। কিছু দিনের মধ্যেই আরও বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতাকা তলে অন্যদলের অনেক নেতাকর্মীরা চলে আসবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ