ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ইজতেমার দ্বিতীয় পর্ব

    তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

    তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগতীরে দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসুল্লি।

    শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ইজতেমার ময়দানে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

    এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানে মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

    ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাবলীগ জামাত ও মাওলানা সাদ অনুসারী মুসল্লিসহ লাখ লাখ মানুষ এসেছেন। শুক্রবার পর্যন্ত প্রায় ৬৫টি দেশের ৬ হাজার ২০০ বিদেশি মুসল্লিও অংশ নিয়েছেন। সকাল থেকে আশপাশের এলাকার হাজার হাজার মুসুল্লি জুমা আদায় করতে ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকেই পাশে সড়কে ও খালি জায়গায় নামাজ আদায় করেন।

    শুক্রবার বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর মেজ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী। বাদ মাগরিব তার বড় ভাই মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী বয়ান করবেন। এর আগে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান।

    উল্লেখ, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাদ ফজর। কিন্তু বৃহস্পতিবার বাদ আসর আম বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা মনির।

    আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ