ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

     চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে জেসমিন বেগম (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । উপজেলার  এওয়াজপুর ৪নং ওয়ার্ডে  মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে । ঘটনার পর থেকে নিহতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। 

    নিহত জেসমিন উপজেলার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী এবং আবদুল্লাহ পুর ৫নং ওয়ার্ডের আবু জাহেরের মেয়ে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা। 

    নিহত জেসমিনের মা নুরজাহান অভিযোগ করেন, যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। প্রতিবেশীরা জানান, সংসার জীবনের প্রথম থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সোমবার রাতেও বাক বিতন্ডা হয় এবং স্বামী আবুল কালাম তার স্ত্রীকে মারধর করেন। সকালে সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে জেসমিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। তখন কালামও ঘুম থেকে উঠে আসে। লাশ দেখার পরে সে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ