ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবন” নির্মাণ কাজের উদ্বোধন

     বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবন” নির্মাণ কাজের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের কুন্ডুপট্রি সড়ক এলাকায় আজ সোমবার বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবন” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

    আজ বেলা ১১ টার দিকে সামসুল আলম তালুকদাদের ছেলে এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। ইতিমধ্যে হাসীব আলম তাঁর বাবার নামে ভবন নির্মাণের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ১৫ লাখ টাকার অনুদান দিয়েছেন।

    বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনীর অপারেশন কিলো ফ্লাইটের পাইওনিয়রিং কর্মকর্তা হয়ে বিশেষ অবদানের জন্য সামসুল আলম বীর উত্তম খেতাব ও স্বাধীনতা পদক পেয়েছিলেন। তাঁর নামে প্রেসক্লাব নতুন ভবনের নামকরণ করেছি এবং গত বছর ডিসেম্বর মাসে তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাঁর এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করার কথা ছিল। 

    কিন্তু এর আগেই গত বছরের ৮ ডিসেম্বর তিনি মারা গেছেন। এরপরেও তাঁর ছেলে হাসীব আলম ভবন নির্মাণ কাজের উদ্বোধন করায় আমরা কৃতজ্ঞ।
    সাংবাদিক এবিএম মিজানুর রহমান বলেন,‘তিনি (সামসুল আলম) বাঙালী জাতির গর্ব। আর বাউফলের কৃতি সন্তান হওয়ায় আমারাও গর্বিত। এমন একজন বীর সন্তানের নামে বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণের সিদ্ধান্তকে স্যালুট জানাই।’নির্মাণ কাজে সহযোগিতার জন্য এ সময় তিনি (মিজানুর) হাসীব আলমকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    হাসীব আলম তালুকদার বলেন,‘বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণে তাঁর সর্বাত্নক সহযোগিতা থাকবে।’ এ সময় তিনি সুসাংবাদিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ