ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মাথা ভেঙে গ্রেফতার যুবক

    মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মাথা ভেঙে গ্রেফতার যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অপরাধে শরিয়তুল্লাহ (২০) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা।

    গ্রেফতার যুবক চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। উপজেলার দুমকি মাদরাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে তিনি।  

    শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উঠে ভাস্কর্যের ওপরে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ।

    এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা বের হন। শরিয়তুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তারা।  

    দুমকি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে শরিয়তুল্লাহকে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়।

    দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে পাাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ