ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সুন্দরবন লঞ্চ স্টাফদের মারামারি, একজন নিহত

    সুন্দরবন লঞ্চ স্টাফদের মারামারি, একজন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।

    শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে।

    এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস ও কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে কী হলো সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লঞ্চের সুপারভাইজার ইউনুস ও ক্যাশিয়ার মশিউরের সঙ্গে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। এসময় মশিউর রাজ্জাকের কলার ধরে চড় মারেন। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন আব্দুর রাজ্জাকের শুভাকাঙ্ক্ষীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ