ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

    বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে মোসা. রাফিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের নানা বাড়িতে ওই ঘটনা ঘটে। রাফিয়া উপজেলার দাসপাড়া ইউনিয়নের মো. রেজাউল করিমের মেয়ে।তিন বোনের মধ্যে সে সবার ছোট ছিল।

    স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,বিলবিলাস গ্রামের নানা আমির আলী গাজীর বাড়িতে বাবা ও মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল রাফিয়া। সবার অজান্তে আজ সকালে খেলতে বের হয় সে। সকালের খাবারের সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

    তখন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে নানা বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর থেকে রাফিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। তখন চিকিৎসক রাফিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

    বাউফল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,এমন শিশু সন্তানের মৃত্যু খুবই কষ্টদায়ক।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ