ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনের কাছে কাবাতিয়া শহরে একটি অভিযানের সময় ইসরায়েলি সৈন্যদের তাজা গুলিবর্ষণে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। তারা হলেন ২৫ বছর বয়সী হাবিব কামিল এবং ১৮ বছর বয়সী আব্দুলহাদি নাজাল। নিহত অপর ব্যক্তিকে ৪১ বছর বয়সী সামির আসলান বলে শনাক্ত করেছে।

    এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে, জঙ্গি হামলার পরিকল্পনার সন্দেহভাজন ফিলিস্তিনিকে গ্রেফতার করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কাবাতিয়ায় প্রবেশ করেছে। এ অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ