ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আবারও রহস্যময় বার্তা ট্রাম্পের

    ওয়াল স্ট্রিট জার্নাল জানেও না আমি ইরান নিয়ে কী ভাবছি

    ওয়াল স্ট্রিট জার্নাল জানেও না আমি ইরান নিয়ে কী ভাবছি
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি/ এক্স থেকে সংগৃহীত ছবি। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) তাদের এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনো চূড়ান্ত নির্দেশনা জারি করেননি। এমনটিই জানিয়েছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টারা।

    ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালের ধারণাও নেই।


    এর আগে বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্র কি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে- সাংবাদিকদের এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে ট্রাম্প বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।

    হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি সেটা (ইরানে হামলা) বলতে পারি না… আপনি কি সত্যিই ভাবছেন আমি এই প্রশ্নের উত্তর দেবো?’

    ট্রাম্প আরও বলেন, আমি শুধু এটুকু বলতে পারি- ইরান এখন অনেক সমস্যায় আছে, ওরা আলোচনায় আসতে চায়। আমি ওদের বলেছি, আগে কেন আলোচনা করলে না- এত মৃত্যু আর ধ্বংসের আগে কেন করলেন না? দুই সপ্তাহ আগে আলোচনা করলে এখন তোমাদের একটা দেশ থাকতো।

    এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

    স্টারমার বলেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। সেই সঙ্গে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

    ব্রিটিশি প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, কূটনৈতিক প্রচেষ্টাই এ সমস্যা সমাধানের উপায়।

    সূত্র: আল-জাজিরা


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ