ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস

     সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস
    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাইল ছবি: বাসস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

    মুহাম্মদ ইউনূস আরও বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।


    আজ শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদ্‌যাপন করা হচ্ছে।

    এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ