নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের রেডিও সেন্টার সংলগ্ন তাজকাঠী থেকে বসুন্ধরা হাউজিং পর্যন্ত রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সিনিয়র সদস্য কামরুল হাসান রতনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর