ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • একাংশের সংবাদ সম্মেলন

    ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলে ভোটার অস্বচ্ছের অভিযোগ

    ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলে ভোটার অস্বচ্ছের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার রাতে উপজেলা বিএনপির একাংশের (ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি,বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন গ্রুপ) উদ্যোগে স্থানীয় কাটপট্রি বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন সিকদার।

    লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আগামী ৪ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন এবং ১২জুলাই পিরোজপুর জেলা পর্যায়ে সম্মেলন সম্পন্ন করার জন্য গত ২৩জুন পিরোজপুরে এক প্রস্তুুতি মূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

    সম্মেলন সফল করার জন্য তৃণমূল পর্যায় থেকে বিগত দিনে যারা দলীয় আন্দোলন, লড়াই, সংগ্রামে সম্পৃক্ত ছিল বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বিএনপির সহোযোগিতা করেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।  

    সেজন্য গত কয়েকদিন পূর্বে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের বাংলোতে বিএনপির বরিশাল বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর হাতে উপজেলা বিএনপির দুই গ্রুপেই পৌরসভার ৯টি ওয়ার্ড এবং উপজেলার বাকি ইউনিয়নের ৫৪ ওয়ার্ডসহ মোট ৬৩ ওয়ার্ড কমিটি ফরম জমা দেন। 

    সেই কমিটি যাচাই বাছাইয়ে জেলা এবং উপজেলা নের্তৃবৃন্দের সাথে আওয়ামী লীগের লোক থাকায় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে যাচাই বাছাই প্রক্রিয়া বন্ধ করে পিরোজপুর জেলায় ফরম নিয়ে যায়। 

    লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন, যাচাই বাছাই কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের লোক থাকায় এখানে স্বচ্ছতার অভাব আছে। এবং এক গ্রুপের (সুমন মঞ্জুর) লোককে প্রাধান্য দেয়া হচ্ছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক স্বচ্ছ ভোটার তালিকা করার আহবান জানান।

    এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু মুঠোফোনে বলেন,আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক তৃণমূল থেকে জনগুরুত্বের ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটার তালিকা করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা সম্মেলন সম্পন্ন করব। যদি কারো কোন বক্তব্য থাকে তা আমাদের কাছে জানালে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
     
    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, মোস্তফা শরীফ, শাখাওয়াত হোসেন মিঠু মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ