ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মাঠে জায়গা না পেয়ে সড়কে নামাজ আদায় হাজার হাজার মুসল্লির

    মাঠে জায়গা না পেয়ে সড়কে নামাজ আদায় হাজার হাজার মুসল্লির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা-২০২৩ এর প্রথম পর্ব।এদিন বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ এসে জড়ো হন টঙ্গীর তুরাগ পাড়ে।

    দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শুরু হয়ে জুমার নামাজ।

    এদিকে ইজতেমার মাঠ মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়ায় তুরাগ পাড়ে ময়দানের চারপাশের রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

    আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে স্টেশন, মিলগেট পর্যন্ত সড়কে মুসল্লিদের ঢল নামে। তারা ময়দানে জায়গা না পয়ে সড়কেই জুমার নামাজ আদায় করেন।

    পুরান ঢাকা থেকে আসা মুসল্লি আনেয়ার পারভেজ বাংলানিউজকে বলেন, ইজতেমার ময়দানে অনেক বড় জামাত হয়। তাই পবিত্র জুমার নামাজ আদায় করতে সকালে বাসা থেকে রওয়ানা হই, বেলা ১১টার দিকে এসে পৌঁছালেও মাঠের ভেতরে যাইনি। নামাজ শেষে যাতে তাড়াতাড়ি বের হতে পারি সেজন্য রাস্তায় অবস্থান নিয়েছি।

    এদিকে গাজীপুরের চান্দনা এলাকা থেকে এসেছেন রহমান মিয়া। তিনি ছোট ভাইকে নিয়ে নামাজ আদায় করতে এসেছেন। বাংলানিউজকে বলেন, গাজীপুর থেকে রিকশায় ভেঙে ভেঙে এসেছি। নামাজ আদায় করে ইজতেমার বয়ান শুনে পরে রাতে ফিরে যাব।

    এদিকে আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত সড়কেও মুসল্লিদের জুমার নামাজ আদায় করতে দেখা যায়। ময়দানের কাছাকাছি উত্তরা ৯ নম্বর সেক্টরের দালানগুলোর ছাদেও মুসল্লিদের অবস্থা নিতে দেখা গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ