ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাউফলে কুকুরের কামড়ে শিশুসহ জখম ৪০  

    বাউফলে কুকুরের কামড়ে শিশুসহ জখম ৪০  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে সরকারি বরাদ্দকৃত ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে প্রয়োগ করতে হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর বগা রাজনগর থেকে বিলবিলাস পর্যন্ত কমপক্ষে ৪০ জন পথচারীকে কামড়ে আহত করে।

    আহতদের মধ্যে বগা রাজনগর গ্রামের নেপাল (৬০), রুবিনা (৪০), রনি (৩০), মারিয়া (৭), তাসলিমা (৫০), গোসিংগা গ্রামের পরমা (৯), আলিফ নূর (৪), কারিমা (১৬), বগা বন্দরের জান্নাতুল (১১), হালিম কাজী (৩০), দ্বিপাশা গ্রামের সুমন (২৪), নাসিম (৭), তাছলিমা (৩৫), তনু দেবনাথ (৩), রাবেয়া (২৫), রুবিনা (৩০), আয়শা (৪), রেনু বেগম (৬৫), মদনপুরা গ্রামের পলাশ (১৮), আবদুল্লাহ (৮), শেফালী দাস (৬০), মিলন (৫১), জিহাদ (১০), নিশি (৬) , সুমি (২৪), মাঝপাড়া গ্রামের জয়নব (৫৫) ও পাতাবুনিয়া গ্রামের সুখি বেগম (৮৭) সহ ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    কুকুর আতংকে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না।

    বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এই মুহূর্তে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হচ্ছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ