ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় দুই ট্রলারের মধ্যে সংঘর্ষ, ৬ জেলে আহত

    কলাপাড়ায় দুই ট্রলারের মধ্যে সংঘর্ষ, ৬ জেলে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছে। বুধবার রাতে পায়রাবন্দর এলাকা সংলগ্ন আন্দারমানিক নদীতে এই ঘটনা ঘটে।

    আহতরা হলো- আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫), জাহিদুল ইসলাম (২২), জহিরুল ইসলাম (১৭), মিরাজ (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত জেলে ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    মাছ ধরা ট্রলারের মালিক কুদ্দুস মাঝি বলেন, তারা ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রামনাবাদ চ্যানেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট টানা ট্রলার তাদের ট্রলারে ধাক্কা দেয়। ট্রলারে থাকা জেলেরা আহত হয়।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ