ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের

    মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা জুনায়েত (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

    শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ সংলগ্ন এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বেয়াই সম্পর্কের জুনায়েতকে নিয়ে কুয়াকাটা ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফিরছিল। এসময় এলাকায় পৌঁছে সড়কের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন এবং জুনায়েতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান।

    তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ