ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালী জেলায় ‘ল’ পরীক্ষা কেন্দ্র বহালের দাবি শিক্ষার্থীদের 

    পটুয়াখালী জেলায় ‘ল’ পরীক্ষা কেন্দ্র বহালের দাবি শিক্ষার্থীদের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী ‘ল’ (আইন) কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র জেলা শহর থেকে বরিশালে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও জেলা পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালীতে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে করে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে।

    মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি অলিউজ্জামান রাসেল, সহ-সভাপতি আল আমিন সিকদার, সাইদির রহমান সাইদি, সুজয় সাহা, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার দোলা, নন্দিতা পাল তন্নী-সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ