ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধার

    সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের ১টি জিবন্ত চিত্রা হরিণ বরগুনার পাথরঘাটার লোকালয় থেকে উদ্ধার করলেন স্থানীয় জনতা। 

    মঙ্গলবার দুপুরে বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    এর আগে বেলা ১১টার দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজেরর পশ্চিম দিকের গ্রাম জমাদ্দার বাড়ি সংলগ্ন একটি রাস্তা থেকে ওই হরিণটিকে উদ্ধার করে স্থানীয় জনতা। এসময় ওই এলাকার গ্রাম পুলিশ সদস্য লতিফ চৌকিদার, কায়সার কাজীসহ উপস্থিত লোকজন চরদুয়ানী বিট অফিসে খবর দেয়। পরে ওই অফিসের বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

    বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো.আবুল কালাম আজাদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, হরিণটিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করার জন্য সোপর্দ করা হয়েছে। 

    উল্লেখ্য,পাথরঘাটার একটি চিহ্নিত হরিন শিকারী চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে রাতের আঁধারে হরিণ পাচার করে আসছে। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত হরিণটিও ওই পাচারকারীদের কবল থেকে হাতছাড়া হয়ে থাকতে পারে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ