ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মেপে বিক্রি হচ্ছে কলাই শাক, কেজি ১২০ টাকা

    মেপে বিক্রি হচ্ছে কলাই শাক, কেজি ১২০ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণত আঁটি হিসেবে অন্যান্য শাক বিক্রি হলেও বাজারে কেজি হিসেবে বিক্রি হচ্ছে কলাই শাক (খেসারি ডালের শাক)। প্রতিকেজি কলাই শাক বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। প্রথম বাজারে আসায় এই শাকের চাহিদাও বেশ ভালো। 

    সোমবার পটুয়াখালী শহরের নিউ মার্কেটে গিয়ে এ চিত্র দেখা যায়। নিউ মার্কেটে শাকবিক্রেতা হাসিনা বেগম বলেন, ‘পুঁইশাক, পালং শাক, লাউ শাক, লাল শাক বিক্রি করে মুটি (আঁটি) হিসেবে। তবে কলাই শাক বিক্রি করছি কেজি হিসেবে।’তিনি বলেন, বছরের নতুন শাক হওয়ায় এর চাহিদা বেশি। এজন্য দামটাও একটু চড়া। তবে ধীরে ধীরে দাম কমবে। তবে অন্যান্য শাকের দাম বিগত সময়ের তুলনায় কম। 

    নিউ মার্কেটে নিয়মিত বাজার করা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোবহান ফারুকী বলেন, বিগত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে শাকসবজির দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে কলাই শাকের দাম একটু বেশি। 

    তিনি বলেন, বাজারে আজ মাছও কিছুটা সস্তা। গত সপ্তাহে যে পোয়া মাছ কিনেছি ২০০-২৫০ টাকা কেজি, আজ দেখলাম তা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের কৃষকরা আমন ধান ক্ষেতে থাকতেই জমিতে কলাই ডালের বীজ ছিটিয়ে দেন। এতে ডালের পাশাপাশি শাক বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন কৃষকরা। ডালজাতীয় ফসল চাষ করায় পরবর্তী সময়ে অন্যান্য ফসল চাষে ইউরিয়া কম লাগে বলে জানান কৃষকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ