ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিজয় দিবস

    ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় ২ যুবক

    ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় ২ যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় এসেছেন দুই যুবক। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করেন তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াকাটায় এসে পৌঁছান।

    নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা মেহেদী হাসান শুভ ও সরোয়ার হোসেন রাকিব। তারা নারায়ণগঞ্জ বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য এবং দুজনই চাকরিজীবী। পেশাগত জীবনের পাশাপাশি শখের বশে সাইক্লিং করে থাকেন। আর এরই অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষে কুয়াকাটায় ভ্রমণের উদ্যোগ নেন তারা। তাই নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় আসেন এবং সাইকেল চালিয়েই নারায়ণগঞ্জ যাবেন তারা।

    মেহেদী হাসান বলেন, ‘আমি প্রফেশনাল ফটোগ্রাফার। পাশাপাশি সাইক্লিং করে থাকি আমাদের গ্রুপে। সময় থাকলেও দূরে কোথাও সাইকেল ভ্রমণ করা হয় না। তবে বিজয় দিবসের ছুটিতে আমি আর আমার বন্ধু কুয়াকাটায় আসার পরিকল্পনা অনেক দিনের। অবশেষে আমরা সফল। খুবই ভালো লাগছে।’

    তিনি আরও বলেন, ‘সাইকেল চালিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। তবে কষ্ট পেয়েছি পদ্মা সেতুতে সাইকেল চালাতে দেয়নি। পিকআপে সাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিয়েছি।’

    আরেক সাইক্লিস্ট সরোয়ার হোসেন বলেন, ‘আমরা ৭১ এর বিজয় দেখিনি, তবে আজ মাইলের পর মাইল দেশের সৌন্দর্য উপভোগ করেছি। এ এক অসাধারণ দৃশ্য। জীবনের স্মরণীয় এক মুহূর্ত। শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ