ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার

    কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম (হোটেলে রেজিস্ট্রিকৃত) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ওই রুম চেক আউটের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

    হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় সুজন (৩২) অজান্তা বেগম নামের দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের রুম ভাড়া নেন। শুক্রবার সারাদিন তারা হোটেলে অবস্থানসহ বাইরেও ঘোরাঘুরি করেন। স্বামী পরিচয় দেওয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রিতে উল্লেখ রয়েছে।

    হোটেলের মালিক লিয়াকত আলী জানান, শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদের ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। রুম ভেতর থেকে তালা লাগানো থাকায় পুলিশে খবর দেই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, আমরা ঝুলন্ত অবস্থা থেকে এই নারীর মরদেহ উদ্ধার করেছি। তবে স্বামী পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওইরুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামা-কাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। তাদের শনাক্তের চেষ্টা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ