ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

    কলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু ও সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন।

    এ সময় উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউএস আইডি ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতিসহ বিভিন্ন ইউনিয়ন তথ্যকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ