ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন 

    কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক নারী কৃষক সংগঠনের নেত্রী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। 

    কলাপাড়া নারী কৃষক সংগঠন এর আয়োজনে উন্নয়ন সংস্থা আবাস ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় শনিবার  বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    এর আগে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহিদুর রহমান মিলনায়তনে নারী কৃষক সংগঠনের নেত্রীরা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক নেত্রী খাদিজা বেগম, মোসাম্মৎ হেপী, শিল্পী ও মাহফুজা বেগম। লিখিত বক্তব্যে কলাপাড়া উপজেলায় গ্রামীণ  পর্যায়ের প্রকৃত নারী কৃষকের তালিকা তৈরি, নারী কৃষকের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ে ২০১৮ সালের  কৃষি নীতি বাস্তবায়নসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এসময় নারী কৃষক সংগঠকরা কৃষকদের জন্য স্থায়ীত্বশীল পানি ব্যবস্থাপনা কার্যকর করার দাবি জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ