ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কুয়াকাটা সৈকত থেকে সরানো হলো ট্যুরিস্ট বোট

    কুয়াকাটা সৈকত থেকে সরানো হলো ট্যুরিস্ট বোট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ উত্তাল হয়ে উঠেছে সাগর। তাই পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিরাপদে সরিয়ে ট্যুরিস্ট বোটগুলো নেওয়া হয়েছে।

    শনিবার (১০ ডিসেম্বর) সকালে কুয়াকাটা সৈকতে ঘুরে দেখা যায়, পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত রাখা প্রায় অর্ধশতাধিক ফাইবার, স্পিড বোট পার্শ্ববর্তী মৎস্য বন্দর আলীপুরে নোঙর করে রাখা হয়েছে।

    কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, শীত মৌসুমে সমুদ্র একদম নীরব থাকে। কিন্তু শুক্রবার থেকে সমুদ্র উত্তাল। তাই নিরাপদে রাখার জন্য আমরা বোটগুলো সরিয়ে নিয়েছি।

    এদিকে গত একসপ্তাহ যাবত কুয়াকাটায় পর্যটকদের আগমনও কমেছে। এর জন্য দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

    গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, একদিকে দেশের এ পরিস্থিতিতে পর্যটক কম। অন্যদিকে সমুদ্র উত্তাল হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় সবার আগে। সবমিলিয়ে বর্তমানে কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিস্থিতি খারাপ যাচ্ছে।

    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী  বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ এরই মধ্যে ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। ফলে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল আছে।

    তিনি আরও বলেন, এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ