ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মাহিপুর আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর

    মাহিপুর আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করা হয়েছে। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় মহিপুর থানা যুবলীগের সহ-সভাপতি মো.আলামিন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ৫৫ জনের নামে থানায় একটি মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে তিন বিএনপি নেতাকে আটক করে। তারা হলেন-কুয়াকাটা পৌর কৃষকদলের আহ্বায়ক আলি হোসেন খোন্দকার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম বাচ্চু ও পৌর বিএনপি নেতা শের আলম।

    আটককৃত তিনজনকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আকন জানান, বুধবার রাত দশটার দিকে আমরা অফিস তালাবদ্ধ রেখে চলে যাই। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ বেশ কিছু ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। জামায়াত-বিএনপি এ ঘটনা সংঘটিত করতে পারে বলে তিনি অভিযোগ করেন। 

    মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ