ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • চুরির কাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ 

    মঠবাড়িয়ায় গরু চুরির সময় ৩ চোরকে গণধোলাই 

    মঠবাড়িয়ায় গরু চুরির সময় ৩ চোরকে গণধোলাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আঙ্গুকাটা গ্রামে সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নিয়ে পালানোর সময় সংঘবদ্ধ তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করছে এলাকাবাসী। 

    আটককৃতরা হলো লক্ষিপুর জেলার শাকচর গ্রামের আহসান উল্লার ছেলে আনোয়ার হোসেন (৩০) আলী আহম্মেদ এর ছেলে নুরুন নবী নিশান (৩৫) ও মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের হোসেন মাতুব্বর এর ছেলে ইয়াকুব মাতুব্বর (৩৫)। 

    আঙ্গুলকাটা গ্রামের ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, সম্প্রতি উপজেলায় ব্যাপক হারে গরু চুরি, ডাকাতি বৃদ্ধি পাওয়ায় আমরা এলাকাবাসী রাত জেগে পাহারা দেই। সংঘবদ্ধ একটি গরু চোরের দল সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নেওয়ার প্রস্তুতি কালে এলাকাবাসী ধাওয়া করলে গরু নিতে আসা একটি মিনি ট্রাকে দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এসময় এলাকাবাসী ওই তিন চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেই।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপরাধ) আবদুল হালিম জানান, আসামিদের কাছ থেকে একটি দুই হাতল আকৃতির কাটার উদ্ধার করা হয়। চোরের ব্যবহার কৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। এঘটনায়  কৃষক বাবুল বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ