ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, দুই যুবক গ্রেফতার

    পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, দুই যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান। এসময় তা‍ঁর ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেন সন্ত্রাসীরা।

    রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    এ ঘটনার সোহাগ রহমান পাঁচজনকে আসামি করে গলাচিপা থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদকে (২৮) গ্রেফতার করেছে।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।

    এদিকে সাংবাদিক সোহাগ রহমানের উপর হামলার ঘটনায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

    পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ