ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় শ্রমজীবি মানুষের কর্মস্ংস্থানের দাবীতে মানববন্ধন

    কলাপাড়ায় শ্রমজীবি মানুষের কর্মস্ংস্থানের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের পায়রা বন্দর সংলগ্ন ছয়লেন বিশিষ্ট সংযোগ সড়কের চলমান কাজ স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেড বহিরাগত হুমায়ুনের নেতৃত্ব ঢাকার বিভিন্ন স্থানের লোকজন দিয়ে কাজ করছে, কিন্তু ক্ষতিগ্রস্থ মানুষের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধনও শ্রমিক সমাবেশ করেছে অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন।

    সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার সময়  পায়রা বন্দরে স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক  হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।

    এ সময় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসান মোল্লা, টিয়াখালী ইউনিয়নের যুবলীগের সভাপতি কামাল মোল্লা, টিয়াখালী ইউনিয়নের ইউপি সদস্য রব জমাদ্দার, শ্রমিকের পক্ষে ফোরকান গাজী প্রমুখ।

    বক্তারা বলেন,পায়রা বন্দরে স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বহিরাগত হুমায়ুনের নেতৃত্ব ঢাকার বিভিন্ন স্থানের লোকজন কাজ করছে তা আমরা তার কর্তৃত্ব মানি না। স্থানীয় অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন এখানে কাজ করবে ও শ্রমজীবি মানুষ কাজ করলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

     তাঁরা আরও বলেন, যদি অনতিবিলম্বে প্রকৃত স্থানীয় অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে খেটে খাওয়া মানুষের উপকৃত হবে। আর যদি তা না করা হয় তাহলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ