ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • পিরোজপুরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

    পিরোজপুরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের এক নারী সদস্যসহ দুই জনকে আটক করেছেন থানা পুলিশ।  

    এ সময় তাদের কাছ থেকে ৩টি রাম দাও, একটি চাঁইনিজ কুড়াল, দুটি ম্মার্ট ফোন ও ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

    শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    আটকরা হলেন, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়ার চালিতাবাড়ি এলাকার রাসেল হাওলাদার (২২) ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চকরপাড়া গ্রামের রমজান শিকদারের স্ত্রী রেশমা বেগম (২০)।

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির আটকের তথ্য নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে আসা একটি ডাকাত দল আটককৃতদের সহযোগিতায় গত কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু থানা পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ব্যর্থ হয়।  

    গত বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের আলাউদ্দিনের ভাড়া দেয়া বাড়িতে বসে গোপালগঞ্জের রমজান ও মাদারীপুরের ফরিদের নেতৃত্বে ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতি চলছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়।  

    এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে যায়। আন্ত:জেলা ডাকাত দলের রমজান ও ফরিদ এলাকায় ডাকাতির উদ্দেশে ওই বাড়িতে ভাড়ায় থাকতো। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ