ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সেফটিক ট্যাংকির গ্যাসের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

    সেফটিক ট্যাংকির গ্যাসের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার পূর্ব ইলিশার পন্ডিতের হাট এলাকায়  নির্মাণাধিন একটি বাড়ির সেফটি ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ২ জন মারা গেছে।  

    এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    নিহতরা হলেন, পন্ডিতের হাট এলাকার কালু ব্যাপারীর ছেলে  মো: জসিম ও একই এলাকার তজু ব্যাপারীর ছেলে আব্দুল মালেক। অন্যদিকে  গুরুত্বর আহতরা হলেন, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ কবির ।

    ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার জানান, ১ মাস আগে তৈরি করা সেফটি ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে  শনিবার সকালে বাড়ির মালিকসহ ৫ জন ট্যাংকির ভিতরে নামে।

    এসময় ট্যাংকি তে থাকা মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ৪ জন আহত হয়। তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ২ জন মারা যায়। বাকি ২ জন হাসপাতালে  চিকিৎসাধিন আছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ