ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

    মঠবাড়িয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। 

    সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা করা হয়। 

    পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানার এএসআই মাসুদ সহ পুলিশের একটি টিম।

    জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাজারের বিভিন্ন ব্যবসায়িরা মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ব্যান্ডরোল বিড়ি বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল পরিমানের বিভিন্ন মেয়াদউত্তীর্ন পণ্য ও ব্যান্ডরোল  ”ফাউটার” বিড়ি জব্দ করেন।

    মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে আমড়াগাছিয়া বাজারের মেসার্স হানিফ স্টোর এর সত্বাধিকারী আবু হানিফকে ৩ হাজার, সাপলেজা বাজারের মাহি স্টোরের সত্বাধিকারী আমিনুর খন্দকারকে ২ হাজার ও জসীম কসমেটিক্স এর সত্বাধিকারী জসীম উদ্দিনকে ৩ হাজার টাকা  জরিমানা করেন।

    পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় দোকান মালিকদের জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ