ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নৌশ্রমিকদের কর্মবিরতি : পটুয়াখালীতে ভোগান্তি

    নৌশ্রমিকদের কর্মবিরতি : পটুয়াখালীতে ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারাদেশের মতো পটুয়াখালীতেও লঞ্চ চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন দক্ষিণ অঞ্চলের হাজারও মানুষ।

    কর্মবিরতির কারণে ঢাকা-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

    পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মামুনুর রশিদ জানান, রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা থেকে এমভি সুন্দরবন-১৪ এবং এমভি প্রিন্স আওলাদ যাত্রী নিয়ে পটুয়াখালী ঘাটে এসেছে। তবে তারা যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

    তিনি বলেন, কর্মবিরতির বিষয়ে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। দুপুরের পর থেকেই অনেক যাত্রীকে লঞ্চঘাটে এসে ফিরে যেতে দেখা গেছে।

    পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘জরুরি কাজে আজ ঢাকা যাওয়ার দরকার ছিল। সকালে কেবিন বুকিং করতে এসে জানতে পারলাম লঞ্চ চলাচল বন্ধ। এখন কী আর করবো! বাধ্য হয়ে বাসে যেতে হবে।’

    এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সড়কপথে ঢাকা-পটুয়াখালী রুটে বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ