ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

    কলাপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। 

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আকন কুদ্দুস। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

    অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরোয়ার গাজী, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মাতব্বর,, বালিয়াতলী ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, চাকামইয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টিয়াখালী ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, ধানখালী ইউনিয়ন সভাপতি আসাদুরজ্জামান আলমগীর প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক অ্যাড.শাহজাহান পারভেজ, বিএনপির নেতা হারুন মাতুব্বর, পৌর যুবদলের আহ্বায়ক মো. কাজল তালুকদার সহ উপজেলা বিএনপির, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    এ সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন শিকদার সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান চুন্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ