ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

    গলাচিপায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে গোলখালী ইউনিয়নের একাংশ নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

    নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হক খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সগির মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

    সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্জ্ব শবির গাজী। 

    আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, গোলখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. নাসির উদ্দিন প্রমুখ।

    এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ